নজর বিডি
প্রকাশ : রোববার, ২৭ জুলাই ২০২৫

খোলা ম্যানহোলে অজ্ঞাত নারী নিখোঁজ, উত্তেজনা এলাকায়

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ফুটপাতে খোলা একটি ম্যানহোলে পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সকালে এই ঘটনা ঘটলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে এক নারী হাঁটার সময় খোলা ম্যানহোলে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

ঘটনার পর স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল কর্তৃপক্ষকে অবহেলার জন্য দায়ী করে প্রতিবাদ জানান।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নারীটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খোলা ম্যানহোলে অজ্ঞাত নারী নিখোঁজ, উত্তেজনা এলাকায়

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৫

featured Image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ফুটপাতে খোলা একটি ম্যানহোলে পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সকালে এই ঘটনা ঘটলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে এক নারী হাঁটার সময় খোলা ম্যানহোলে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

ঘটনার পর স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল কর্তৃপক্ষকে অবহেলার জন্য দায়ী করে প্রতিবাদ জানান।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নারীটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত