বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেসসচিব বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪১টি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ১৯৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয় এবং গৃহীত ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে ২৪৭টি বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৭৮ দশমিক ৪১ শতাংশ—যা এখন পর্যন্ত সর্বোচ্চ।"
এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক শুরু হয়ে দুপুরে শেষ হয়। এটি অন্তর্বর্তী সরকারের আমলে সচিবালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় উপদেষ্টা পরিষদ বৈঠক। প্রথম বৈঠকটি হয়েছিল গত বছরের ২০ নভেম্বর।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন