নজর বিডি

আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় আসবে: মাওলানা দেলোয়ার হোসাইন

আশুলিয়ায় জনসভায় নেতাদের বক্তব্যে উঠে এল জামায়াতের পুনরুত্থানের বার্তা

আনারুল ইসলাম শুভ(আশুলিয়া)সাভার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, "আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থনে জামায়াত ক্ষমতায় আসবে।" শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা দেলোয়ার বলেন, "জামায়াতে ইসলামীকে ধ্বংস করতে আওয়ামী লীগ সরকার বারবার ষড়যন্ত্র করেছে। শহীদ নেতাদের ফাঁসিতে ঝুলিয়েও তারা আমাদের শেষ করতে পারেনি। এখন আল্লাহর মেহেরবানিতে জামায়াত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।"

তিনি আরও বলেন, "আগামীতে জনগণ ভোট দিলে জামায়াত ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করবে। মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ সরকারে থেকেও কোনো দুর্নীতিতে জড়ায়নি—এটাই জামায়াতের স্বচ্ছতা ও যোগ্যতার প্রমাণ।"

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ঢাকা-১৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব মোঃ লুৎফর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। তিনি বলেন, "ক্ষমতায় গেলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ও সাভার পৌরসভার মেয়র পদে মনোনীত প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, "আমরা একটি আদর্শিক, জনকল্যাণমুখী প্রশাসন গঠন করতে চাই।"

এছাড়াও সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসেন, শিক্ষা বিষয়ক সেক্রেটারি অধ্যক্ষ তৌহিদ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি হারুন অর রশিদ, আশুলিয়া থানা জামায়াতের আমীর বশির আহমেদ ও থানা সেক্রেটারি আবুল হোসেনসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় আসবে: মাওলানা দেলোয়ার হোসাইন

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত