গাজীপুরের চান্দিনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার (১০ আগস্ট) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মোস্তফা জামানের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন চ্যানেল আই এর গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জুবায়ের হোসেন, চ্যানেল এস এর প্রতিনিধি কাজী মাহমুদ, দৈনিক ভোরের বানীর স্টাফ রিপোর্টার আমিনুজ্জামান রিপন, দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সোহাগ সেন, এবং গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনকে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত না করা হয়, তাহলে গোপালগঞ্জ থেকে এই আন্দোলনকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের প্রতিনিধি আজিজুর রহমান রনি, আরটিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মানবকণ্ঠের প্রতিনিধি আহমেদ আলী খান, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি হেমন্ত বিশ্বাস, এসএ টিভির প্রতিনিধি আজিজুর রহমান টিপু, আমার সময় এর প্রতিনিধি সাজ্জাদ খানসহ শতাধিক সাংবাদিক। তাদের উপস্থিতি ঘটনাটির প্রতি গণমাধ্যমকর্মীদের গভীর ক্ষোভ ও ঐক্যের বহিঃপ্রকাশ ঘটায়।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন