ঢাকা, ১১ আগস্ট ২০২৫:
কোনো আসনে একজন প্রার্থী থাকলেও আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, একজন প্রার্থী থাকলে তাকে ‘না ভোট’-এর মুখোমুখি হতে হবে। যদি না ভোটের চেয়ে ওই প্রার্থীর প্রাপ্ত ভোট বেশি হয়, তবে তিনি নির্বাচিত হবেন। আর না ভোট বেশি হলে পুনর্নির্বাচন হবে।
সানাউল্লাহ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধন আনা হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীও অন্তর্ভুক্ত হবে। তিনি আরও বলেন, পুনর্নির্বাচনের পরও যদি একক প্রার্থী থাকেন, তবে আর ভোট হবে না; সেই প্রার্থীই নির্বাচিত হবেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন