রাজশাহী, ৯ আগস্ট ২০২৫:
গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’-এর সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা এবং ‘বাংলাদেশের আলো’ পত্রিকার আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরীর গোরহাঙ্গা রেলগেট চত্বরে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে প্রথম মানববন্ধন হয়। পরে রেলগেট থেকে নিউমার্কেট হয়ে জিরোপয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সেখানে দ্বিতীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত। তারা অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
রাজশাহীর বিভিন্ন প্রেসক্লাব ও সংগঠনের নেতারা জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।
মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাব, বরেন্দ্র প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস), অনলাইন সাংবাদিক ফোরামসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন