নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

যমুনা সেতু পশ্চিমে মহাসড়ক অবরোধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এবার তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়ক সম্পূর্ণ অবরোধ করে বিক্ষোভ করছেন, ফলে ঢাকা–উত্তরবঙ্গগামী রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী উভয় লেন বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে শত শত যানবাহন আটকা পড়ে এবং হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ জানান, মূলত আজ রেল ও সড়ক উভয়পথ অবরোধের পরিকল্পনা ছিল, তবে গতকাল উল্লাপাড়ায় রেল অবরোধে শিডিউল বিপর্যয় ঘটায় তারা রেলপথ ছেড়ে দেন। কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সকাল ১১টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়েন এবং দুই লেনই বন্ধ করে দেন, ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রতিষ্ঠার নয় বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন না হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এর আগে ১৯–৩০ জানুয়ারি একটানা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা, যা সরকারি আশ্বাসে স্থগিত হয়। কিন্তু ছয় মাসেও অনুমোদন না মেলায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যমুনা সেতু পশ্চিমে মহাসড়ক অবরোধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

featured Image

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এবার তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়ক সম্পূর্ণ অবরোধ করে বিক্ষোভ করছেন, ফলে ঢাকা–উত্তরবঙ্গগামী রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী উভয় লেন বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে শত শত যানবাহন আটকা পড়ে এবং হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ জানান, মূলত আজ রেল ও সড়ক উভয়পথ অবরোধের পরিকল্পনা ছিল, তবে গতকাল উল্লাপাড়ায় রেল অবরোধে শিডিউল বিপর্যয় ঘটায় তারা রেলপথ ছেড়ে দেন। কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সকাল ১১টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়েন এবং দুই লেনই বন্ধ করে দেন, ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রতিষ্ঠার নয় বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন না হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এর আগে ১৯–৩০ জানুয়ারি একটানা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা, যা সরকারি আশ্বাসে স্থগিত হয়। কিন্তু ছয় মাসেও অনুমোদন না মেলায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত