নজর বিডি

উত্তরায় সাংবাদিকদের নিয়ে নৌ-ভ্রমণ করলেন ফরিদ আহমেদ নয়ন

ঢাকা, ১৬ আগস্ট:
উত্তরায় বসবাসরত সাংবাদিকদের নিয়ে নৌ-ভ্রমণ করেছেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন। শনিবার সকালে আব্দুল্লাহপুর কোটবাড়ি ঘাট থেকে যাত্রা শুরু হয়ে পুবাইলের বেড়াইবিল ঘুরে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সকালের নাস্তা ও দুপুরের খাবারের পর সাংবাদিকরা অংশ নেন বালিশ খেলা ও ফুটবল খেলায়। আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া নোকিয়া থেকে অতিথিদের জন্য উপহার হিসেবে একটি করে টি-শার্ট দেওয়া হয়।

দিনব্যাপী ভ্রমণে নদীর স্রোত, সবুজ ঘেরা প্রাকৃতিক দৃশ্য আর বিলের মাঝে রান্না শেষে ছায়া ঘেরা পরিবেশে খাবার গ্রহণের অভিজ্ঞতায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনে আনন্দঘন পরিবেশে সমাপ্তি ঘটে।

সন্ধ্যা শেষে নিজ গন্তব্যে পৌছাতে পেরে মহান সৃষ্টি কর্তার নিকট শুকরিয়া প্রকাশ করা  হয়। সেই সাথে অনুষ্ঠানের আয়োজক ফরিদ আহমেদ নয়ন ও সহযোগী বিশেষ করে ইব্রাহীম হাসনাইন, আল-আমিন রেজাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরায় সাংবাদিকদের নিয়ে নৌ-ভ্রমণ করলেন ফরিদ আহমেদ নয়ন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা, ১৬ আগস্ট:
উত্তরায় বসবাসরত সাংবাদিকদের নিয়ে নৌ-ভ্রমণ করেছেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন। শনিবার সকালে আব্দুল্লাহপুর কোটবাড়ি ঘাট থেকে যাত্রা শুরু হয়ে পুবাইলের বেড়াইবিল ঘুরে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সকালের নাস্তা ও দুপুরের খাবারের পর সাংবাদিকরা অংশ নেন বালিশ খেলা ও ফুটবল খেলায়। আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া নোকিয়া থেকে অতিথিদের জন্য উপহার হিসেবে একটি করে টি-শার্ট দেওয়া হয়।

দিনব্যাপী ভ্রমণে নদীর স্রোত, সবুজ ঘেরা প্রাকৃতিক দৃশ্য আর বিলের মাঝে রান্না শেষে ছায়া ঘেরা পরিবেশে খাবার গ্রহণের অভিজ্ঞতায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনে আনন্দঘন পরিবেশে সমাপ্তি ঘটে।

সন্ধ্যা শেষে নিজ গন্তব্যে পৌছাতে পেরে মহান সৃষ্টি কর্তার নিকট শুকরিয়া প্রকাশ করা  হয়। সেই সাথে অনুষ্ঠানের আয়োজক ফরিদ আহমেদ নয়ন ও সহযোগী বিশেষ করে ইব্রাহীম হাসনাইন, আল-আমিন রেজাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত