নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৮ আগস্ট ২০২৫

ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন সাংবাদিক মাহতাব হোসেন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট সারাদেশে উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এর অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় ডুমুরিয়ার শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সোহেল মো. জিল্লুর রহমান রিগান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মো. মনির হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস।

আলোচনায় বক্তারা বলেন, মৎস্য খাত দেশের নিরাপদ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন, টেকসই আহরণ ও উৎপাদনে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। ফলে বাংলাদেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আলোচনার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডুমুরিয়া উপজেলায় ৫ জনকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—

  • টিপনা নতুন রাস্তা চিংড়ি চাষী ক্লাস্টার লিডার ও সাংবাদিক শেখ মাহতাব হোসেন

  • বাগদা চিংড়ি উৎপাদনে সফল চাষী প্রশান্ত কুমার ঘোষ

  • আধা নিবিড় পদ্ধতিতে সফল বাগদা চাষী নিত্যনন্দ মন্ডল

  • গলদা-কার্প মিশ্র চাষে সফল চাষী শেখ শাহিনুর রহমান

  • গলদা উৎপাদনে সফল ক্লাস্টার চাষী মারুফ সরদার

অতিথিরা তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া সপ্তাহব্যাপী সারাদেশে র‍্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মতবিনিময়, সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আমজাদ হোসেন এবং দাদুভাই মৎস্য অফিসের টেকনিক্যাল অফিসার আশিকুর রহমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন সাংবাদিক মাহতাব হোসেন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত