নজর বিডি

আমরা সবাই বাংলাদেশী, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই : এস এম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক ভূখণ্ড অর্জন করেছি। এই ভূখণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মং, চাকমা, পাহাড়ি ও সমতলের বহু জাতি-ধর্মের মানুষ বসবাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে সেই বহুত্ববাদী বাস্তবতাকে ধারণ করে উল্লেখ করেছিলেন— আমরা সবাই বাংলাদেশী, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই।

শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী আরও বলেন, “আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে দেখি না। আমার রাজনৈতিক জীবনে কখনো প্রতিহিংসার জায়গা ছিল না। আমি সেবার ব্রত নিয়ে মানুষের কল্যাণে কাজ করছি এবং সুখে-দুঃখে সবার পাশে থাকতে চাই।”

শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার।

আলোচনা সভা শেষে এস এম জিলানী সেবাশ্রম পরিদর্শন করেন এবং ভক্তদের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আমরা সবাই বাংলাদেশী, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই : এস এম জিলানী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

featured Image

গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক ভূখণ্ড অর্জন করেছি। এই ভূখণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মং, চাকমা, পাহাড়ি ও সমতলের বহু জাতি-ধর্মের মানুষ বসবাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে সেই বহুত্ববাদী বাস্তবতাকে ধারণ করে উল্লেখ করেছিলেন— আমরা সবাই বাংলাদেশী, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই।

শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী আরও বলেন, “আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে দেখি না। আমার রাজনৈতিক জীবনে কখনো প্রতিহিংসার জায়গা ছিল না। আমি সেবার ব্রত নিয়ে মানুষের কল্যাণে কাজ করছি এবং সুখে-দুঃখে সবার পাশে থাকতে চাই।”

শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার।

আলোচনা সভা শেষে এস এম জিলানী সেবাশ্রম পরিদর্শন করেন এবং ভক্তদের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত