খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় যাত্রীবাহী ইজিবাইক ও মাছবাহী দ্রুতগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাত যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনার গল্লামারীর উদ্দেশে যাচ্ছিল ইজিবাইকটি। জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে নিপা (২২), সামিয়া খাতুন (১৮), রিনা (৪০) ও শিশু আসিবুর (৮) চিকিৎসাধীন আছেন। এ ছাড়া মুজাহিদুল মোড়ল (২৫) ও এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হাসপাতালে মারা যান।
ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যান। ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি উদ্ধার করে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন