নজর বিডি

শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, টিয়ারশেল–সাউন্ড গ্রেনেড

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় আধা ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা চলে। পরে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। এ সময় বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছিলেন। তাদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।

শহীদ আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েটের মেকানিক্যাল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলাম। আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আমাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু পুলিশ কথা না বলে আমাদের বাধা দেয়, এমনকি একজনকে গলা চেপে ধরে। পরে আমাদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। সরকারের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না।”

শিক্ষার্থীদের ৩ দফা দাবি:
১. ইঞ্জিনিয়ারিং ও নবম গ্রেড (সহকারী প্রকৌশলী) পদে প্রবেশের জন্য সবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ও বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি বা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল দশম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী) পদে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া যারা নিজেদের প্রকৌশলী পরিচয় দেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, টিয়ারশেল–সাউন্ড গ্রেনেড

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫

featured Image

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় আধা ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা চলে। পরে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। এ সময় বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছিলেন। তাদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।

শহীদ আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েটের মেকানিক্যাল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলাম। আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আমাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু পুলিশ কথা না বলে আমাদের বাধা দেয়, এমনকি একজনকে গলা চেপে ধরে। পরে আমাদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। সরকারের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না।”

শিক্ষার্থীদের ৩ দফা দাবি:
১. ইঞ্জিনিয়ারিং ও নবম গ্রেড (সহকারী প্রকৌশলী) পদে প্রবেশের জন্য সবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ও বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি বা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল দশম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী) পদে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া যারা নিজেদের প্রকৌশলী পরিচয় দেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত