নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৭ আগস্ট ২০২৫

ডুমুরিয়ায় বিভিন্ন জলাশয়ে ৫৫১ কেজি পোনা মাছ অবমুক্ত

খুলনার ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) উপজেলার মোট ৩২টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৫৫১.৭২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপজেলা ভূমি অফিসের পুকুরে ২২ কেজি এবং সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরবর্তীতে ডুমুরিয়ার মৎস্যবীজ উৎপাদন খামার থেকে অন্যান্য প্রতিষ্ঠান তাদের জন্য নির্ধারিত পোনা মাছ সংগ্রহ করে।

উদ্বোধন করেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন—সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার মোঃ জাহিদুর রহমান, খামার ব্যবস্থাপক মাহবুবা সুলতানা, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ উপজেলা ভূমি অফিস ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরকারি কমিশনার (ভূমি) বলেন, “মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক হবে।”

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, “ডুমুরিয়া মৎস্য বিভাগ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে কার্যক্রম বাস্তবায়ন করছে। আজকের এই পোনা মাছ অবমুক্তি উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় বিভিন্ন জলাশয়ে ৫৫১ কেজি পোনা মাছ অবমুক্ত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫

featured Image

খুলনার ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) উপজেলার মোট ৩২টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৫৫১.৭২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপজেলা ভূমি অফিসের পুকুরে ২২ কেজি এবং সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরবর্তীতে ডুমুরিয়ার মৎস্যবীজ উৎপাদন খামার থেকে অন্যান্য প্রতিষ্ঠান তাদের জন্য নির্ধারিত পোনা মাছ সংগ্রহ করে।

উদ্বোধন করেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন—সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার মোঃ জাহিদুর রহমান, খামার ব্যবস্থাপক মাহবুবা সুলতানা, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ উপজেলা ভূমি অফিস ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরকারি কমিশনার (ভূমি) বলেন, “মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক হবে।”

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, “ডুমুরিয়া মৎস্য বিভাগ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে কার্যক্রম বাস্তবায়ন করছে। আজকের এই পোনা মাছ অবমুক্তি উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত