রাজধানীর ভাটারায় অবৈধ গ্যাস সাম্রাজ্যের হোতা ‘গ্যাস রশিদ’, থানায় জিডি করলেন সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাটারার জগন্নাথপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের তথ্য অনুসন্ধান করতে গিয়ে ‘গ্যাস রশিদ’ নামে পরিচিত আব্দুর রশিদের হুমকি ও অশোভন আচরণের শিকার হয়েছেন এক গণমাধ্যমকর্মী। অভিযোগ রয়েছে, নর্দ্দা হারিশ সড়ক এলাকায় আব্দুর রশিদ দুই হাজারেরও বেশি অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন। এ বিষয়ে অনুসন্ধানে গেলে (২৫ জুলাই) তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ তিতাসের অনুমোদিত ঠিকাদার নন। তবুও অসাধু ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে দালালি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং গড়ে তুলেছেন বিপুল আয়বহির্ভূত সম্পদ। প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তিনি প্রকাশ্যে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
সম্প্রতি রাজধানীর খিলক্ষেত খ/২২১, নামাপাড়া বোডগা, মসজিদ রোড এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শ্রমিক মামুন ও রাকিব গুরুতর আহত হন। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, মেসার্স ভোল্ট টেক ইঞ্জিনিয়ারিং কোম্পানির মালিক খোরশেদ আলম বাবু ও তার সহযোগীরা নির্মাণকাজ করার সময় দুই ইঞ্চি ব্যাসের তিতাস গ্যাসের পাইপলাইন অবৈধভাবে বিচ্ছিন্ন করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে জাগোকণ্ঠ ডটকমের প্রতিনিধি এইচ এম আইয়ুব আলী (রকি) জানান, মোবাইলফোনে যোগাযোগ করলে আব্দুর রশিদ অকপটে স্বীকার করে বলেন, “সারা বাংলাদেশের যত অবৈধ গ্যাস লাইন আছে সব আমি দিয়েছি। পারলে কেউ যেন আমার কিছু করে দেখায়।” এরপর তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিক রকিকে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখান।
এ ঘটনায় ২৬ জুলাই ২০২৫ তারিখে ভাটারা থানায় রশিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২৭৫৬) করা হয়েছে।
সাংবাদিক রকি অভিযোগ করে বলেন, ২৪ জুলাই রাত ১০টা ৪০ মিনিটে ফোনে অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে জানতে চাইলে রশিদ দায় স্বীকার করে প্রকাশ্যে হুমকি দেন। পরে কিছু ভুঁইফোড় অনলাইন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে তার বিরুদ্ধে অপপ্রচারও চালাচ্ছেন।
এ প্রসঙ্গে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, “জিডিটি আদালতে পাঠানো হয়েছে। আগামী ৩১ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন সাংবাদিক রকি আদালতে উপস্থিত হয়ে বিস্তারিত বিবরণ দিলে আদালতের নির্দেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন