নজর বিডি

৫ হাজার কোটি টাকার সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন এ অঞ্চলের মানুষের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতি কিলোমিটার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক এক বছরের মাথায় ভাঙতে শুরু করে। দুই বছরে গর্ত, তিন বছরে খানাখন্দ আর চার বছরে কর্দমাক্ত হয়ে আজ এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় গাড়ি উল্টে যাচ্ছে, প্রাণহানি ঘটছে। তারপরও মেরামতের উদ্যোগ নেই। স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশীদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “তবে আর কত দিন এভাবে চলবে? খুলনা-সাতক্ষীরা মহাসড়কটি দেখভালের জন্য কোনো কর্তৃপক্ষ আছে কি?”

জিরোপয়েন্ট থেকে চুকনগর হয়ে সাতক্ষীরা পর্যন্ত অসংখ্য স্থানে রাস্তা ভাঙাচোরা, কাদা পানি আর গর্তে ভরা। বৃষ্টির সময় সড়ক খালে পরিণত হয়। জিরোপয়েন্ট এলাকায় রাস্তার অবস্থা দেখে মনে হয় ফসলের ক্ষেতের মধ্যে দিয়ে যানবাহন চলছে। কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়েই যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে।

অভিযোগ উঠেছে, বিগত সরকারের দুর্নীতির কারণে এমন অবস্থা হয়েছে। তবে বর্তমান সরকার দেশের উন্নয়নের স্বপ্ন দেখালেও খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়রা বলছেন, এক বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।

জনদুর্ভোগ ও প্রাণহানি থেকে বাঁচাতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৫ হাজার কোটি টাকার সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৫

featured Image

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন এ অঞ্চলের মানুষের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতি কিলোমিটার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক এক বছরের মাথায় ভাঙতে শুরু করে। দুই বছরে গর্ত, তিন বছরে খানাখন্দ আর চার বছরে কর্দমাক্ত হয়ে আজ এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় গাড়ি উল্টে যাচ্ছে, প্রাণহানি ঘটছে। তারপরও মেরামতের উদ্যোগ নেই। স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশীদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “তবে আর কত দিন এভাবে চলবে? খুলনা-সাতক্ষীরা মহাসড়কটি দেখভালের জন্য কোনো কর্তৃপক্ষ আছে কি?”

জিরোপয়েন্ট থেকে চুকনগর হয়ে সাতক্ষীরা পর্যন্ত অসংখ্য স্থানে রাস্তা ভাঙাচোরা, কাদা পানি আর গর্তে ভরা। বৃষ্টির সময় সড়ক খালে পরিণত হয়। জিরোপয়েন্ট এলাকায় রাস্তার অবস্থা দেখে মনে হয় ফসলের ক্ষেতের মধ্যে দিয়ে যানবাহন চলছে। কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়েই যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে।

অভিযোগ উঠেছে, বিগত সরকারের দুর্নীতির কারণে এমন অবস্থা হয়েছে। তবে বর্তমান সরকার দেশের উন্নয়নের স্বপ্ন দেখালেও খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়রা বলছেন, এক বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।

জনদুর্ভোগ ও প্রাণহানি থেকে বাঁচাতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত