নজর বিডি

নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের দাবি তারেক রহমানের

ঢাকা: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ও রাজধানীর কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি নুরের দ্রুত সুস্থতা কামনা করে এই ঘটনার আইনানুগ তদন্তের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান লেখেন, "নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি। আমরা গণতান্ত্রিক উত্তরণের একটি অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে, আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত না হয়।"

তিনি আরও বলেন, "বিএনপি ও এর সহযোগী দলসহ সব গণতন্ত্রকামী পক্ষকে সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করার মাধ্যমেই ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব।"

তারেক রহমান নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করে সরকারের প্রতি আইনানুগ তদন্তের জোর আহ্বান জানান।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এরপর রাত সোয়া ৮টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরও সংঘর্ষ ঘটে। এ সময় নুরুল হক নুরসহ কয়েকজন আহত হন।

পরে পুলিশ, সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত নুরকে নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের দাবি তারেক রহমানের

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত