নজর বিডি
প্রকাশ : রোববার, ৩১ আগস্ট ২০২৫

অরবিন্দ শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর তথা উত্তরবঙ্গের বেসরকারি মা ও শিশু স্বাস্থ্যসেবার অন্যতম প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন অরবিন্দ শিশু হাসপাতালের নির্মাণ কমিটির আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইট প্রস্তুতকারক মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ময়েন উদ্দীন শাহ্ এবং মোঃ মোশাররফ হোসেন শাহ্।

অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির জানান, বর্তমানে হাসপাতালটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মা ও শিশু রোগ বিশেষজ্ঞদের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরবঙ্গের মানুষ যাতে আরও বেশি করে মা ও শিশু স্বাস্থ্যসেবা পান, সেজন্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৬ষ্ঠ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের ছাদ ঢালাই সেই উদ্যোগেরই অংশ।

এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সহ-সভাপতি রণজিৎ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক ও নির্মাণ কমিটির সদস্য মোঃ শাহিনুর ইসলাম খান (শাহীন খান), নির্মাণ কমিটির সদস্য রেজোয়ান হোসেন চৌধুরী (রানা), কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রেম নাথ রায়, নির্বাহী সদস্য শেখ আব্দুর রশিদ তোতা, বিধান চক্রবর্তী বাসু, এ্যাড. মোঃ রফিকুল ইসলাম ঘুটু ও কাশী কুমার দাস ঝন্টু।

সভাপতির বক্তব্যে মোঃ রেজাউল করিম বলেন, “দিনাজপুরের একমাত্র বেসরকারি মা ও শিশু হাসপাতাল হিসেবে ইতিমধ্যে উত্তরবঙ্গে পরিচিতি লাভ করেছে। দিনাজপুরবাসীর সার্বিক সহযোগিতা পেলে আমরা আরও উন্নতমানের চিকিৎসা প্রদান করতে সক্ষম হবো।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অরবিন্দ শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত