বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র আবারও জানিয়েছে, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে না। দেশটি কেবল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, “মার্কিন দূতাবাস বা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার পক্ষে নয়। আমরা চাই বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক।”
এর আগে ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় প্রবেশপথে মার্কিন দূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান। তার নেতৃত্বে ইসির কর্মকর্তারা মার্কিন প্রতিনিধি দলকে সিইসির দপ্তরে নিয়ে যান।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই ছিল নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন