নজর বিডি
প্রকাশ : সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

মুকসুদপুরে জনতা ব্যাংকের তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত

মো: ছিরু মিয়া, বিশেষ প্রতিনিধি:
গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে তরুণদের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি ও ব্যাংকিং খাতের আধুনিক সেবা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর জনতা ব্যাংক পিএসসি শাখায় অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব-২০২৫”। রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন প্রজন্মকে সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনা শিখে ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর জনতা ব্যাংক পিএসসি শাখার ব্যবস্থাপক এনামুল হাসান এবং সঞ্চালনা করেন সিনিয়র অফিসার সোহাগ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগীয় অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু জাহিদ, সহকারী মহাব্যবস্থাপক মাহাবুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।

এছাড়া তরুণ গ্রাহক নাসিম শেখ ও সাথী খানম তাদের ব্যাংকিং অভিজ্ঞতা তুলে ধরেন এবং তরুণদের আর্থিক অন্তর্ভুক্তিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।

আয়োজকদের মতে, এ উৎসব তরুণদের সঞ্চয়ের গুরুত্ব, বিনিয়োগ, ডিজিটাল ব্যাংকিংসহ আধুনিক আর্থিক সেবা সম্পর্কে সচেতন করে তুলবে এবং আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে জনতা ব্যাংকের তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৫

featured Image

মো: ছিরু মিয়া, বিশেষ প্রতিনিধি:
গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে তরুণদের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি ও ব্যাংকিং খাতের আধুনিক সেবা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর জনতা ব্যাংক পিএসসি শাখায় অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব-২০২৫”। রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন প্রজন্মকে সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনা শিখে ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর জনতা ব্যাংক পিএসসি শাখার ব্যবস্থাপক এনামুল হাসান এবং সঞ্চালনা করেন সিনিয়র অফিসার সোহাগ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগীয় অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু জাহিদ, সহকারী মহাব্যবস্থাপক মাহাবুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।

এছাড়া তরুণ গ্রাহক নাসিম শেখ ও সাথী খানম তাদের ব্যাংকিং অভিজ্ঞতা তুলে ধরেন এবং তরুণদের আর্থিক অন্তর্ভুক্তিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।

আয়োজকদের মতে, এ উৎসব তরুণদের সঞ্চয়ের গুরুত্ব, বিনিয়োগ, ডিজিটাল ব্যাংকিংসহ আধুনিক আর্থিক সেবা সম্পর্কে সচেতন করে তুলবে এবং আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত