নজর বিডি

প্রতি মাসের দ্বিতীয় বুধবার অংশীজন সভা করবে এনবিআর

ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়মিত অংশীজন সভা করার সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসের দ্বিতীয় বুধবার ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় করবে এনবিআর।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের অংশীজন সভা আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হবে। এতে কাস্টমস, আয়কর এবং ভ্যাট বিষয়ে মাঠপর্যায়ের সমস্যাগুলো সরাসরি এনবিআরের চেয়ারম্যান ও সদস্যদের সামনে উপস্থাপন করার সুযোগ পাবেন ব্যবসায়ী প্রতিনিধিরা।

এনবিআর জানিয়েছে, এসব সভা থেকে মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পর্কে বোর্ড সুস্পষ্ট ধারণা পাবে এবং কার্যকর সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে।

সভায় অংশগ্রহণে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের নির্ধারিত গুগল ফরম পূরণ করে পাঠাতে অনুরোধ করেছে এনবিআর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রতি মাসের দ্বিতীয় বুধবার অংশীজন সভা করবে এনবিআর

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়মিত অংশীজন সভা করার সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসের দ্বিতীয় বুধবার ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় করবে এনবিআর।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের অংশীজন সভা আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হবে। এতে কাস্টমস, আয়কর এবং ভ্যাট বিষয়ে মাঠপর্যায়ের সমস্যাগুলো সরাসরি এনবিআরের চেয়ারম্যান ও সদস্যদের সামনে উপস্থাপন করার সুযোগ পাবেন ব্যবসায়ী প্রতিনিধিরা।

এনবিআর জানিয়েছে, এসব সভা থেকে মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পর্কে বোর্ড সুস্পষ্ট ধারণা পাবে এবং কার্যকর সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে।

সভায় অংশগ্রহণে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের নির্ধারিত গুগল ফরম পূরণ করে পাঠাতে অনুরোধ করেছে এনবিআর।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত