নজর বিডি

সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূসক অব্যাহতি দিল সরকার

৫ হাজার ডিডব্লিউটির বেশি ধারণক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ আমদানিতে আরোপিত ৭.৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ সিদ্ধান্তে সরকারি-বেসরকারি উভয় খাতেই জাহাজ সংগ্রহ সহজ হবে, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে এবং কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি শুধু ব্যবসার জন্য নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।

ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন

সভায় ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের বিষয়টিও গুরুত্ব পায়। প্রেস সচিব জানান, নিউইয়র্কে জাতিসংঘ আয়োজিত ‘হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোশ্চেন অব প্যালেস্টাইন’-এ পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর দোহায় ওআইসির জরুরি সম্মেলনেও যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সংস্কার কমিশনের অগ্রগতি

বৈঠকে সংস্কার কমিশনের অগ্রগতির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রেস সচিব জানান, এ পর্যন্ত ৫১টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে, ৩৭টি আংশিক বাস্তবায়নের পথে এবং বাকিগুলোও বাস্তবায়নাধীন। কিছু সুপারিশ রাজনৈতিক প্রকৃতির হওয়ায় সেগুলো নির্বাচিত সরকারের মেয়াদে কার্যকর করা হবে।

তিনি বলেন, অনেকেই ভুলভাবে মনে করছেন সংস্কার হচ্ছে না। আসলে ব্যাংকিং, এনার্জি, রাজস্ব ও শ্রমসহ প্রায় সব খাতেই বড় ধরনের সংস্কার হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।

শ্রম খাতের উন্নয়ন

শ্রম খাত নিয়েও সভায় আলোচনা হয়। শ্রম কমিশনের ৮২টি সুপারিশের অনেকগুলো ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে বলে জানান প্রেস সচিব। শ্রম আইন সংশোধন হলে বাকি সুপারিশগুলোর বেশিরভাগই কার্যকর হয়ে যাবে।

তিনি আরও বলেন, শ্রম মন্ত্রণালয় আইএলও’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। গত বছর ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, যার আওতায় শ্রমিকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূসক অব্যাহতি দিল সরকার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত