গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।]
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো: ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের বির্বাহী প্রকৌশলী স্বর্নেন্দু শেখর মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল ইসলাম, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলার ৪২৬ টি স্কুলের চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার কারীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যের শেষে তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন