নিজস্ব প্রতিবেদকঃ
ঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় দেশের সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। ফলে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো গভীর সমুদ্রে যেতে কোনো বাধা নেই।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানায়। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, “সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।”
এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সব সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের সব নদীবন্দর থেকেও সতর্ক সংকেত নামানো হয়েছে।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, হালকা বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকতে পারে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন