শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসন থেকে বিএনপি’র সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আজগর লবীর সাথে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল আমিন।
মতবিনিময় সভায় আলী আজগর লবী বলেন, “বিল ডাকাতিয়া, বিল শিঙ্গা, খর্নিয়া বিলসহ বিভিন্ন এলাকায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সমস্যা সমাধান হলে এলাকার মানুষের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব হবে। বিএনপি’র পক্ষ থেকে এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
সভায় আরও বক্তব্য দেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসান ইবনে আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ দারুল হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. বাইজিদ আব্দুল্লাহসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।
এছাড়া বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষক দলের সভাপতি মো. কবিরুল ইসলাম ও ডুমুরিয়া উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন।
সভায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, এলজিডি, সমাজসেবাসহ নানা খাতের উন্নয়ন ও সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন