শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে মিছিলের প্রয়োজন নেই—এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, “যারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার নামে মিছিল করছেন, কষ্ট করে আর মিছিল করবেন না। এতে সাধারণ মানুষ আপনাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে।”
শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মোস্তফা জামান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার ও বিএনপি উভয় পক্ষ থেকেই ভারত সরকারের সঙ্গে আলোচনা চলছে। তিনি যে গণহত্যা চালিয়েছেন, তার বিচারের জন্যই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
সম্প্রতি শুক্রবার দুপুরে তেজগাঁও ও ধানমন্ডি এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল বের হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে মোস্তফা জামান তার ফেসবুক পোস্টে অবস্থান জানান।
তিনি লেখেন, “সত্যিকার অর্থে শেখ হাসিনা দেশে ফিরতে চান কি না, তা নিয়ে প্রশ্ন আছে। তিনি দেশে ফিরতে চাইলে সেটি আলাদা বিষয়, তবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্য যে রয়েছে তা পরিষ্কার।”
বিএনপির দীর্ঘ সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা ১৭ বছর আন্দোলন করেছি, অনেক কষ্ট করেছি। কিন্তু আমরা কখনো নিষিদ্ধ সংগঠন ছিলাম না। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন। সংবিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমাদের দল সবসময় প্রস্তুত।”
তিনি আরও যোগ করেন, “আমাদের নেত্রী দেশ ছেড়ে পালাননি, সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা হয়েছিল, আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। কিন্তু শেখ হাসিনা ভয়ে পালিয়েছেন। তিনি তিনবার দেশ ছেড়ে পালিয়েছেন, এবারই তার জীবনের শেষ পালানো।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন