নজর বিডি

আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকাই মুমিনের কাজ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই প্রকৃত কল্যাণ নিহিত থাকে। আমাদের প্রধান দায়িত্ব হলো আন্তরিকতার সাথে দ্বীনের জন্য কাজ করে যাওয়া এবং আল্লাহর ফয়সালার ওপর সবসময় সন্তুষ্ট থাকা।"

বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী কেন্দ্রীয় শিক্ষা শিবিরের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা শিবিরে সারা দেশ থেকে আসা নারী নেত্রীদের উদ্দেশ্যে জামায়াত আমির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন 

তিনি দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখার তাগিদ দিয়ে বলেন, মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত পরকালীন মুক্তি। দুনিয়ার সাময়িক কোনো প্রাপ্তি বা অভাব যেন ঈমানের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ইবাদত শুধু নামাজে সীমাবদ্ধ নয়; বরং জীবনের প্রতিটি কাজ আল্লাহর আইন অনুযায়ী পরিচালনা করাই প্রকৃত দ্বীনদারী।

মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা প্রশিক্ষণার্থীদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার আহ্বান জানান। তিনি কর্মীদের আদর্শ, তাকওয়া এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মন। দেশের সকল জেলা থেকে বাছাইকৃত নারী দায়িত্বশীলরা এতে অংশ নিচ্ছেন। ১৪ মে শুরু হওয়া এই শিক্ষা শিবির চলবে আগামী ১৬ মে পর্যন্ত।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ ডা. শফিকুর রহমান, জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ, শিক্ষা শিবির, বিরোধী দলীয় নেতা, আলফালাহ মিলনায়তন, Dr. Shafiqur Rahman, Jamaat-e-Islami, Women's Wing, Shikkha Shibir, Opposition Leader, Al-Falah Auditorium.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকাই মুমিনের কাজ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই প্রকৃত কল্যাণ নিহিত থাকে। আমাদের প্রধান দায়িত্ব হলো আন্তরিকতার সাথে দ্বীনের জন্য কাজ করে যাওয়া এবং আল্লাহর ফয়সালার ওপর সবসময় সন্তুষ্ট থাকা।"

বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী কেন্দ্রীয় শিক্ষা শিবিরের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা শিবিরে সারা দেশ থেকে আসা নারী নেত্রীদের উদ্দেশ্যে জামায়াত আমির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন 

তিনি দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখার তাগিদ দিয়ে বলেন, মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত পরকালীন মুক্তি। দুনিয়ার সাময়িক কোনো প্রাপ্তি বা অভাব যেন ঈমানের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ইবাদত শুধু নামাজে সীমাবদ্ধ নয়; বরং জীবনের প্রতিটি কাজ আল্লাহর আইন অনুযায়ী পরিচালনা করাই প্রকৃত দ্বীনদারী।

মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা প্রশিক্ষণার্থীদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার আহ্বান জানান। তিনি কর্মীদের আদর্শ, তাকওয়া এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মন। দেশের সকল জেলা থেকে বাছাইকৃত নারী দায়িত্বশীলরা এতে অংশ নিচ্ছেন। ১৪ মে শুরু হওয়া এই শিক্ষা শিবির চলবে আগামী ১৬ মে পর্যন্ত।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত