নজর বিডি

‘আল্লাহর হুকুমেই শেখ হাসিনার বিদায় হয়েছে’: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিগত সরকারের দমন-নিপীড়ন ও জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করতে গিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্রাঙ্কেস্টাইন পদ্ধতিতে দেশ শাসন করা ভয়ঙ্কর শাসক হাসিনার হাত থেকে রক্ষা পাওয়া ছিল সম্পূর্ণ আল্লাহর হুকুম। 

বুধবার (১৩ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক এই ছাত্রনেতা তার দীর্ঘ জেল জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি ছাত্রজীবন থেকে শুরু করে হাসিনার আমলে প্রায় ১২-১৩ বার কারাবরণ করেছি। সর্বশেষ গত ২৫ জুলাই গ্রেপ্তার হয়ে ৫ আগস্ট বের হই। ১ আগস্টও আমাদের মনে হয়নি যে আমরা মুক্তি পাব। ৫ আগস্ট যখন রেডিওতে শুনলাম হাসিনা পালিয়ে গেছে, তখন আমরা একে অপরকে আলিঙ্গন করে কেঁদে ফেলেছিলাম।”

আন্দোলনের দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “৪ আগস্ট জেলখানা থেকে খবর পেলাম লক্ষ্মীপুরে একদিনেই ১৩ জন মারা গেছে। ফাসিঁবাদের বিরুদ্ধে আন্দোলনে থাকা ৮ জন এবং পরবর্তীতে গডফাদার তাহেরের বাড়িতে জনতার দেওয়া আগুনে পুড়ে আরও ৬-৭ জন মারা যায়। এই মৃত্যুর মিছিল দেখে আমি বিশ্বাস করি, আল্লাহর হুকুম ও উসিলা হিসেবে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই এই স্বৈরশাসকের বিদায় ঘণ্টা বাজিয়েছে।”

উপস্থিত জামায়াত নেতাদের উদ্দেশ্যে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, পার্লামেন্টের ভেতরে ও বাইরে যে সুসম্পর্ক বজায় থাকে, তা যেন রাজপথেও অটুট থাকে। তিনি বলেন, “আমরা সবাই মিলেমিশে যেভাবে কথা বলি, সেভাবেই যেন বাইরেও ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি।”

মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে কারাজীবনের ঘনিষ্ঠ স্মৃতিচারণ করে এ্যানি বলেন, “উনার সঙ্গে দীর্ঘ সময় আড্ডা, নামাজ ও খাওয়া-দাওয়ার স্মৃতি রয়েছে। উনার দাওয়াত পেয়ে জেল জীবনের সেই দিনগুলোর কথা বলতে আমি চলে এসেছি।” এছাড়া কারান্তরীণ অবস্থায় মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, সাঈদী সাহেব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতি তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ারের লেখা পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো— লৌহকপাটের অন্যজীবন, মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.), ঈমানের উন্নতি এবং মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। 

এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মিয়া গোলাম পরওয়ার, শেখ হাসিনার বিদায়, জুলাই বিপ্লব, জামায়াতে ইসলামী, বিএনপি, কারাজীবনের স্মৃতি, আন্তর্জাতিক প্রেসক্লাব, জাতীয় রাজনীতি English Tags: Shahid Uddin Chowdhury Annie, Mia Golam Porwar, Sheikh Hasina Ouster, July Revolution, Jamaat-e-Islami, BNP, Prison Memories, National Press Club, Bangladesh Politics

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘আল্লাহর হুকুমেই শেখ হাসিনার বিদায় হয়েছে’: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

বিগত সরকারের দমন-নিপীড়ন ও জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করতে গিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্রাঙ্কেস্টাইন পদ্ধতিতে দেশ শাসন করা ভয়ঙ্কর শাসক হাসিনার হাত থেকে রক্ষা পাওয়া ছিল সম্পূর্ণ আল্লাহর হুকুম। 

বুধবার (১৩ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক এই ছাত্রনেতা তার দীর্ঘ জেল জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি ছাত্রজীবন থেকে শুরু করে হাসিনার আমলে প্রায় ১২-১৩ বার কারাবরণ করেছি। সর্বশেষ গত ২৫ জুলাই গ্রেপ্তার হয়ে ৫ আগস্ট বের হই। ১ আগস্টও আমাদের মনে হয়নি যে আমরা মুক্তি পাব। ৫ আগস্ট যখন রেডিওতে শুনলাম হাসিনা পালিয়ে গেছে, তখন আমরা একে অপরকে আলিঙ্গন করে কেঁদে ফেলেছিলাম।”

আন্দোলনের দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “৪ আগস্ট জেলখানা থেকে খবর পেলাম লক্ষ্মীপুরে একদিনেই ১৩ জন মারা গেছে। ফাসিঁবাদের বিরুদ্ধে আন্দোলনে থাকা ৮ জন এবং পরবর্তীতে গডফাদার তাহেরের বাড়িতে জনতার দেওয়া আগুনে পুড়ে আরও ৬-৭ জন মারা যায়। এই মৃত্যুর মিছিল দেখে আমি বিশ্বাস করি, আল্লাহর হুকুম ও উসিলা হিসেবে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই এই স্বৈরশাসকের বিদায় ঘণ্টা বাজিয়েছে।”

উপস্থিত জামায়াত নেতাদের উদ্দেশ্যে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, পার্লামেন্টের ভেতরে ও বাইরে যে সুসম্পর্ক বজায় থাকে, তা যেন রাজপথেও অটুট থাকে। তিনি বলেন, “আমরা সবাই মিলেমিশে যেভাবে কথা বলি, সেভাবেই যেন বাইরেও ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি।”

মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে কারাজীবনের ঘনিষ্ঠ স্মৃতিচারণ করে এ্যানি বলেন, “উনার সঙ্গে দীর্ঘ সময় আড্ডা, নামাজ ও খাওয়া-দাওয়ার স্মৃতি রয়েছে। উনার দাওয়াত পেয়ে জেল জীবনের সেই দিনগুলোর কথা বলতে আমি চলে এসেছি।” এছাড়া কারান্তরীণ অবস্থায় মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, সাঈদী সাহেব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতি তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ারের লেখা পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো— লৌহকপাটের অন্যজীবন, মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.), ঈমানের উন্নতি এবং মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। 

এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত