দেশের স্বাস্থ্যখাত এখন সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাতে পরিণত হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, এই খাতের লাগামহীন দুর্নীতি বন্ধ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর শেওড়াপাড়ায় 'প্রাক হেলথ কেয়ার'-এর ২য় সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নাগরিকের শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দেওয়া সরকারের দায়িত্ব, যার জন্য জনগণ কর দেয়। কিন্তু সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে আসন্ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যখাতে কর্মরত দ্বীনদার ব্যক্তিদের উদ্দেশ্যমূলক ও হয়রানিমূলক বদলি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড স্বাস্থ্যসেবায় নৈরাজ্য সৃষ্টি করছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) একটি স্বাস্থ্যবান্ধব ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ব্যক্ত করেন তিনি। বিশেষ করে সামর্থ্যহীনদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার ওপর জোর দেন।
প্রাক হেলথ কেয়ারের চেয়ারম্যান কর্নেল (অব.) প্রফেসর ডা. জেহাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডমিন ইনচার্জ মো. জুবায়ের হোসাইন রাজন এবং শিক্ষা বিভাগের কো-অর্ডিনেটর মো. রায়হান উদ্দিনসহ অন্যান্যরা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন