বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (১৫ মে) রংপুর সফরে যাচ্ছেন।
বুধবার (১৩ মে) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. শফিকুর রহমান রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে স্থানীয় রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দিনে তিনি ওই অঞ্চলের টিম সদস্য এবং জেলা ও মহানগর আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরকালে দুপুরে তিনি ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং রংপুর জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে একটি বিশেষ বৈঠকে মিলিত হবেন।
বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। ডা. শফিকুর রহমান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন।
জামায়াত আমিরের এই সফরে তাঁর সঙ্গে থাকবেন সংগঠনের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এবং স্থানীয় জাতীয় সংসদ সদস্যরা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন