নজর বিডি

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে তরিকুল ইসলাম (৩৫) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (আজ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তরিকুল। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে সেখানে উপস্থিত অন্য সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের জানান, “অচেতন অবস্থায় একজন সাংবাদিককে আনা হয়েছিল। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।” তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর তরিকুল ইসলামের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগজনিত কারণে তিনি মারা যেতে পারেন। হঠাৎ একজন সাংবাদিকের মৃত্যুর ঘটনায় সহকর্মী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তরিকুলের সহকর্মীরা জানান, তিনি দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে তরিকুল ইসলাম (৩৫) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (আজ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তরিকুল। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে সেখানে উপস্থিত অন্য সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের জানান, “অচেতন অবস্থায় একজন সাংবাদিককে আনা হয়েছিল। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।” তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর তরিকুল ইসলামের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগজনিত কারণে তিনি মারা যেতে পারেন। হঠাৎ একজন সাংবাদিকের মৃত্যুর ঘটনায় সহকর্মী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তরিকুলের সহকর্মীরা জানান, তিনি দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত