জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের শেষ দিনের নির্বাচনি প্রচারণা চলছে। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।
এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে। সকাল সাড়ে ৯টা থেকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ প্রার্থীদের নমুনা সংগ্রহ শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত চলে। এরপর হল সংসদ প্রার্থীদের নমুনা সংগ্রহ শুরু হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীদের সম্মতিক্রমে এই ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য এবার প্রার্থী ১৭৯ জন। এর মধ্যে ভিপি পদে ১০ ও জিএস পদে ৯ প্রার্থী। তবে শেষ মুহূর্তে নির্বাচনী বিধি অনুযায়ী ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের মনোনয়ন বাতিল করেছে জাকসু নির্বাচন কমিশন। অমর্ত্য রায়ের মনোনয়ন পুনর্বহাল করতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন