বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) এর কেন্দ্রীয় কমিটির সাংবাদিক অসিত গাইনকে সহ-সভাপতি নির্বাচিত করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মুকসুদপুর উপজেলার জলিরপাড় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় ফুল দিয়ে তাকে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চল শাখার সভাপতি ফকির মিরাজ আলী শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ মিনা। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন লিটন, ননিক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগার মিয়া এবং জলিরপাড় ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক শুকুর আলী চোকদার। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন রাজৈর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাৎ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সভাপতি অসিত গাইনকে একটি ট্রেস্ট প্রদান করা হয়। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী চ্যানেল ‘এস’-এর সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন