দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
[caption id="attachment_14437" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি[/caption]
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা)।
ভোটগ্রহণ শেষে গণনা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে, সেখানেই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন। বিশেষ ওএমআর মেশিনে গণনা করা হবে ভোট।
জাকসুর মোট প্রার্থীর মধ্যে ২৫ শতাংশ ছাত্রী, বাকি ৭৫ শতাংশ ছাত্র। ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে ১৫ প্রার্থীর মধ্যে দুইজন নারী। সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর ২৪ দশমিক ৪ শতাংশ নারী। তবে মেয়েদের হলগুলোর পাঁচটিতে ১৫ পদে প্রার্থীই নেই।
[caption id="attachment_14438" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি[/caption]
এবারের নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশ নিচ্ছে।
ছাত্রদল সমর্থিত: ভিপি পদে শেখ সাদী হাসান, জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী।
বাগাছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’: নেতৃত্বে আরিফুজ্জামান উজ্জ্বল ও আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।
ইসলামী ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’: ভিপি পদে আরিফুল্লাহ আদিব, জিএস পদে মাজহারুল ইসলাম।
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন: ভিপি পদে আব্দুর রশিদ জিতু, জিএস পদে মো. শাকিল আলী।
‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল: জিএস পদে শরণ এহসান, এজিএস (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত, এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি। তবে এ প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা আদালত বাতিল করেছেন।
ছাত্র ইউনিয়ন–ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’: জিএস পদে জাহিদুল ইসলাম ঈমন, এজিএস (নারী) পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন