নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল বাছেদসহ বিশিষ্টদের ক্রেস্ট প্রদান

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেসক্লাবের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। নৌ ভ্রমণ–২০২৫ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল বাছেদ। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল, প্রেসক্লাবের উপদেষ্টা মো. ফরিদ আহম্মেদ মিয়া, মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হাসান বাবর ও মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল। [caption id="attachment_14510" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি[/caption] এ সময় বক্তারা প্রেসক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সাংবাদিকদের নৈতিক দায়িত্ব ও সমাজ উন্নয়নে ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। [caption id="attachment_14511" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি[/caption] অনুষ্ঠান শেষে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদ, মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল, পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হাসান বাবর এবং সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডলকে মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ত্রুয়েস্ট প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল বাছেদসহ বিশিষ্টদের ক্রেস্ট প্রদান

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেসক্লাবের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। নৌ ভ্রমণ–২০২৫ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল বাছেদ। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল, প্রেসক্লাবের উপদেষ্টা মো. ফরিদ আহম্মেদ মিয়া, মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হাসান বাবর ও মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল। [caption id="attachment_14510" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি[/caption] এ সময় বক্তারা প্রেসক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সাংবাদিকদের নৈতিক দায়িত্ব ও সমাজ উন্নয়নে ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। [caption id="attachment_14511" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি[/caption] অনুষ্ঠান শেষে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদ, মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল, পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হাসান বাবর এবং সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডলকে মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ত্রুয়েস্ট প্রদান করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত