নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুর ইনার হুইল ক্লাবের যৌথ প্রজেক্ট ও সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর ইনার হুইল ক্লাব ও লাইফ কেয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে “কেয়ার ফর প্রেগনেন্ট ওমেন” প্রজেক্ট এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) শহরের পাহাড়পুরস্থ লাইফ কেয়ার হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ডা. মমতাজ বেগম পলী। তিনি গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, সুষম খাবার, বিশ্রাম, টিকা গ্রহণসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট-১ মালেকা পারভীন, ভাইস প্রেসিডেন্ট-২ সফিয়া ফারুক চৌধুরী, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট নইমা সুলতানা, সেক্রেটারি রেজভীন সারমিনাজ রুমানা, আইএসও ফরিদা বারি, করেসপনডেন্ট জিন্নাতুন আরা, ট্রেজারার লায়লা শামীমা, এডিটর নুর ছাবা হোসেনসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে ৫০ জন হতদরিদ্র নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একইসাথে লাইফ কেয়ার হাসপাতালের জন্য চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় চারটি বর্জ্য নিষ্কাশন ড্রাম হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর ইনার হুইল ক্লাবের যৌথ প্রজেক্ট ও সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

দিনাজপুর ইনার হুইল ক্লাব ও লাইফ কেয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে “কেয়ার ফর প্রেগনেন্ট ওমেন” প্রজেক্ট এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) শহরের পাহাড়পুরস্থ লাইফ কেয়ার হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ডা. মমতাজ বেগম পলী। তিনি গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, সুষম খাবার, বিশ্রাম, টিকা গ্রহণসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট-১ মালেকা পারভীন, ভাইস প্রেসিডেন্ট-২ সফিয়া ফারুক চৌধুরী, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট নইমা সুলতানা, সেক্রেটারি রেজভীন সারমিনাজ রুমানা, আইএসও ফরিদা বারি, করেসপনডেন্ট জিন্নাতুন আরা, ট্রেজারার লায়লা শামীমা, এডিটর নুর ছাবা হোসেনসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে ৫০ জন হতদরিদ্র নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একইসাথে লাইফ কেয়ার হাসপাতালের জন্য চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় চারটি বর্জ্য নিষ্কাশন ড্রাম হস্তান্তর করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত