কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিল বের করে। তবে স্থানীয়দের সহায়তায় মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিলকুশায় বিডিবিএল ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রায় ৩০-৩৫ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিতে থাকে। স্থানীয়রা ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মতিঝিল শাপলা চত্বরে ঝটিকা মিছিলের চেষ্টা করলে তিনজনকে আটক করে জনতা। এছাড়া সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিল এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয় এবং দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন