নজর বিডি
প্রকাশ : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় স্বাস্থ্য, জেন্ডার ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

খুলনায় স্বাস্থ্য পরিচর্যা, জেন্ডার সমতা, পাচার রোধ, রোড সেফটি ও মাদক বিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

গতকাল সকাল ১১টায় খুলনার হোটেল গ্র্যান্ড প্লাসিড-এ নবলোক পরিষদ ও আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়াটার এইড-এর যৌথ আয়োজনে “স্বাস্থ্য পরিচর্যা, জেন্ডার, পাচার রোধ, রোড সেফটি ও মাদক বিরোধী সচেতনতা বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নবলোক পরিষদের সহকারী পরিচালক ফাহিদা সুলতানা। প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা এবং খুলনা জেলা শিক্ষা অফিসার ছায়েদুর রহমান।

এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শহরের প্রান্তিক জনগোষ্ঠীর অভিভাবক-শিক্ষার্থী এবং সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

২০০৫ সাল থেকে নবলোক পরিষদ ও ওয়াটার এইড সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও স্বাস্থ্যচর্চা (WASH) বিষয়ে কাজ করছে। এ প্রকল্পে নারী, শিশু, প্রবীণ ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন, “স্কুলে মেয়েদের জন্য আলাদা কক্ষ ও ঋতুকালীন ব্যবস্থা নারী স্বাস্থ্যের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। প্রতিটি স্কুলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্টে একজন নারী শিক্ষককে দায়িত্ব দেওয়া উচিত।”

জেন্ডার সমতা প্রসঙ্গে বক্তারা বলেন, “নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া রাষ্ট্র ও সমাজের পরিবর্তন সম্ভব নয়।” এছাড়া কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সচেতনতা, এলাকা ও স্কুলের পরিচ্ছন্নতা এবং পাচার ও মাদক প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুলনায় স্বাস্থ্য, জেন্ডার ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত