নজর বিডি

জনগণ প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায়-আলী আজগার

খুলনার ডুমুরিয়ার শাহপুর বাজার বটমূলে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আজগার লবি।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত এ জনসভায় তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৭ বছরে দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। একতরফা নির্বাচন ও ব্যালট বাক্স ভর্তি করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা আজ সময়োপযোগী পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায় আছে। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে বঞ্চিত এ অঞ্চলের উন্নয়নে নিজেকে উজাড় করে দেবো।”

রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদুজ্জামান বাবুর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা নগর মহিলা দলের আহ্বায়ক ও সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাড. সেতারা সুলতানা।

সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জনগণ প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায়-আলী আজগার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

খুলনার ডুমুরিয়ার শাহপুর বাজার বটমূলে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আজগার লবি।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত এ জনসভায় তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৭ বছরে দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। একতরফা নির্বাচন ও ব্যালট বাক্স ভর্তি করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা আজ সময়োপযোগী পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায় আছে। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে বঞ্চিত এ অঞ্চলের উন্নয়নে নিজেকে উজাড় করে দেবো।”

রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদুজ্জামান বাবুর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা নগর মহিলা দলের আহ্বায়ক ও সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাড. সেতারা সুলতানা।

সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত