দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ (বড় বন্দর, সদর, দিনাজপুর) এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা-২০২৫ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের শেরশাহ মোড় নাজমা গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টার-এ অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপের সভাপতি মোঃ মোকাদ্দেসুর রহমান তুহিন। সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম তৃতীয় বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন। ২০২৪ সালের বার্ষিক আয়-ব্যয় হিসাব তুলে ধরেন কোষাধাক্ষ মোঃ আমিনুল হক।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোঃ সৌরভ আলী হিরা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহামুদুর রশিদ, দপ্তর সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান কাঞ্চন, এবং কার্যনির্বাহী সদস্য মোঃ শাহনুর আলম ও মতিউস সাদ আল রশিদ।
সভায় নিহত ও অসুস্থ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। কোরআন তেলাওয়াত পাঠ করেন কমিটির সাধারণ সদস্য মোঃ খাতির আলী এবং গীতা পাঠ করেন সাধারণ সদস্য শ্রী ননী গোপাল রায়।
মুক্ত আলোচনায় অংশ নেন মোঃ মোখলেছুর রহমান আজিম, গৌর গোপাল সাহা, সাবিরুজ্জামান মুন্না, নুর আলম সিদ্দিক, সান্তনু বসাক, মোঃ মুক্তার, পুতুল সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাটি পরিচালনা করেন সহসাধারণ সম্পাদক মোঃ সৌরভ আলী হিরা।

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন