ডুমুরিয়ায় সবজি-মাছ-মুরগির বাজারে অস্থিরতা, ভোক্তাদের দুর্ভোগ
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগামী ~ ডুমুরিয়া প্রতিনিধি।
মাঝে কিছুটা ওঠানামা করলেও চলতি সপ্তাহে আবারও বাড়ছে দাম, যা ভোক্তাদের ভোগান্তি আরও বাড়িয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির দামে কেজিপ্রতি ১০-১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা জানান, সরবরাহ কম থাকায় দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।
সবজির বাজার
মানভেদে ধুন্দল ৪০-৫০ টাকা, শসা ৫০-৮০, পেঁপে ২০, ঝিঙে ৬০-৮০, কহি ৫০-৬০, আলু ২০-২৫, আমড়া ৬০ ও কচুর মুখি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৮০, ঢ্যাঁড়শ ৭০-৮০, টমেটো ১২০-১৪০, বরবটি ৬০, মূলা ৮০, পটোল ৭০, কাঁকরোল ৬০, বেগুন ৮০-১০০ ও কচুর লতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৬০-৭০, চালকুমড়া ৫০ এবং কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগি ও মাংস
গত এক মাসে কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি এখন ১৮০ টাকা কেজি। সোনালি মুরগি ২৮০ টাকা, যা আগে ছিল ২৬০ টাকা। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে—গরু ৭৬০-৮০০, খাসি ১,২০০ এবং ছাগলের মাংস ১,১০০ টাকা কেজি।
ডিমের দাম স্থিতিশীল। প্রতি ডজন লাল ডিম ১৩০, সাদা ডিম ১২০, হাঁসের ডিম ২২০-২৩০ এবং দেশি মুরগির ডিম ২৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজার
ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। কেজিপ্রতি ১০০ টাকা কমেছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ২,১০০, ৭০০-৮০০ গ্রাম ওজনের ১,৭৫০-১,৮৫০, ৫০০-৬০০ গ্রাম ১,৫০০ এবং দেড় কেজি ওজনের ইলিশ ৩,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে অন্যান্য মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বোয়াল ৭৫০-৯০০, কোরাল ৮০০-৮৫০, আইড় ৭০০-৮০০, পাবদা ও শিং ৪০০-৫০০, চাষের ট্যাংরা ৭৫০-৮০০, কাঁচকি ৬৫০-৭০০, মলা ৫০০-৫৫০, রুই ৩৫০-৪০০, তেলাপিয়া ২০০, পাঙাশ ১৫০-২০০, বাইলা ৮৫০, টেংরা ৮০০ ও চিংড়ি ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দাম নিয়ন্ত্রণে না থাকায় সাধারণ ক্রেতাদের ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, অল্প বৃষ্টি বা সরবরাহ ঘাটতির সুযোগ নিয়ে ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। বাজারে কার্যকর মনিটরিং না থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
নজর/ডুমুরিয়া/খুলনা/দ্রব্যমূল্যের উর্ধগতি/মাহাতাব
উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন