নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

কোটালীপাড়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ বছর শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

উপজেলায় ৩২১টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হওয়ার কথা থাকলেও অন্তত ১০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়নি। ফলে সেখানে নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যদের দায়িত্ব বাতিল করা হয়।

পূজাকে ঘিরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও দায়িত্ব পালন করেছেন। প্রতিটি পূজা মণ্ডপে ৬ থেকে ৭ জন আনসার সদস্যকে দায়িত্বে দেখা গেছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুশান খাঁন জানান, ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া তালিকা অনুযায়ী ৩২১টি মণ্ডপে সদস্য মোতায়েন করা হলেও সরজমিন পরিদর্শনে ১০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত না হওয়ায় নিয়োগ বাতিল করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কোটালীপাড়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ বছর শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

উপজেলায় ৩২১টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হওয়ার কথা থাকলেও অন্তত ১০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়নি। ফলে সেখানে নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যদের দায়িত্ব বাতিল করা হয়।

পূজাকে ঘিরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও দায়িত্ব পালন করেছেন। প্রতিটি পূজা মণ্ডপে ৬ থেকে ৭ জন আনসার সদস্যকে দায়িত্বে দেখা গেছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুশান খাঁন জানান, ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া তালিকা অনুযায়ী ৩২১টি মণ্ডপে সদস্য মোতায়েন করা হলেও সরজমিন পরিদর্শনে ১০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত না হওয়ায় নিয়োগ বাতিল করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয়রা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত