সভাপতি এ বি এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শামসুর রহমান শামস।
বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির (বিজেইউ) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা হয়।
সভায় দৈনিক সংবাদ দিগন্ত এর সম্পাদক এ বি এম মনিরুজ্জামানকে সভাপতি এবং দৈনিক সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক ও ঠিকানা নিউজ এর অনলাইন সম্পাদক শামসুর রহমান শামসকে সাধারণ সম্পাদক করা হয়।
১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে প্রথম ধাপে ৬৬ জনের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে সত্যকথা প্রতিদিনের সম্পাদক মো. শফিকুর রহমান সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সোনালী কণ্ঠের বিশেষ প্রতিনিধি মো. মাহবুব আলম চৌধুরী জীবন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার মো. অলি উদ্দিন মিলন সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান।
এছাড়াও সহ-সভাপতি পদে অপরাধ বিচিত্রার সম্পাদক এস এম মোরশেদ, দৈনিক পূর্বাভাসের সম্পাদক মোমিন মেহেদি, সাপ্তাহিক জনতার গোয়েন্দার সম্পাদক ও লেখক মোহাম্মদ মহসিনসহ আরও কয়েকজনকে নির্বাচিত করা হয়। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শাহাদাত স্বপন, মোহাম্মদ রুহুল আমীন, নার্গিস জুঁইসহ বেশ কয়েকজন মনোনীত হয়েছেন।
কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে— যেমন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আইন সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, মানবাধিকার সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রভৃতি।
সর্বশেষে মো. আলমগীর হোসেনকে সিনিয়র নির্বাহী সদস্য এবং আরও কয়েক ডজন সাংবাদিককে নির্বাহী সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
চব্বিশের ৫ আগস্ট "বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলন" নামে আত্মপ্রকাশ করা সংগঠনটি পরবর্তীতে "বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি (বিজেইউ)" নামে পরিচিতি পায়। সে সময় আহ্বায়ক কমিটি গঠিত হলেও নানা কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বিলম্ব হয়। অবশেষে এবারের সভায় আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির আংশিক নাম ঘোষণা করা হলো।
নবনির্বাচিত সভাপতি এ বি এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক শামসুর রহমান শামস সকল সাংবাদিককে কল্যাণ ও ঐক্যের লক্ষ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন