শনিবার বিকেলে প্রেসক্লাব সভাপতি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া ও আলোচনা সভায় সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভার সঞ্চালনা করেন সময় টেলিভিশনের সাংবাদিক জয়ন্ত শীরালী।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব ও দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, সাংবাদিক মিজানুর রহমান মানিক, প্রথম আলোর প্রতিনিধি নতুন শেখ, মাই টিভির আরিফুল হক আরিফ, নাগরিক টিভির আশিক জামান অভি, মোহনা টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ প্রমুখ।
বক্তারা প্রয়াত সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের পেশাগত নিষ্ঠা, সততা ও মানবিক গুণাবলির স্মৃতিচারণ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে গোপালগঞ্জ আলিয়া মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেল ৫টা ৫৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।
আপনার মতামত লিখুন