নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ঢাকা কলেজের ঘটনার প্রতিবাদে মুকসুদপুর কলেজে কর্মবিরতি

ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানের নেতৃত্বে এক বিক্ষোভ র‌্যালি একাডেমিক ভবন থেকে শুরু হয়ে কলেজের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, “ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।” এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. কবিরউদ্দিন আহম্মদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আরিফুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফিরোজ মাহমুদসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির (BCS General Education Association) ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের অন্যান্য সরকারি কলেজের ন্যায় সরকারি মুকসুদপুর কলেজেও কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এর আগে ঢাকা কলেজে ‘শিক্ষক লাঞ্ছনা’র প্রতিবাদে মঙ্গলবার সব সরকারি কলেজে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে সাত কলেজ কেন্দ্রীয় কমিটি। ১৫ই অক্টোবরের পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার দুপুরে ঢাকা কলেজে সাত কলেজের শিক্ষকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় শিক্ষকরা সাত কলেজের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ আ ক ম ইলিয়াসের পদত্যাগ চাইলে উত্তপ্ত পরিস্থিতিতে আগামীকাল পদত্যাগ করার প্রতিশ্রুতি দেন অধ্যাপক আ ক ম ইলিয়াস।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা কলেজের ঘটনার প্রতিবাদে মুকসুদপুর কলেজে কর্মবিরতি

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত