নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, অভিমানে কনিকার আত্মহত্যা

মো: ছিরু মিয়া, বিশেষ প্রতিনিধি  প্রকাশিত: ১০:৫১, ১৮ ই অক্টোবর, ২০২৫   গোপালগঞ্জের মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে অভিমানে আত্মহত্যা করেছে কনিকা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কনিকা আক্তার ওই গ্রামের মোকসেদ মুন্সীর মেয়ে। সে সরকারি মুকসুদপুর কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে কনিকা ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। ফল জানার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও গভীর হতাশায় ভুগছিল কনিকা। একপর্যায়ে শুক্রবার বিকেলে নিজ বাড়ির বাথরুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের সদস্যরা কনিকাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় রঞ্জন বল্লভ তাকে মৃত ঘোষণা করেন। কনিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার, সহপাঠী ও স্থানীয়রা এক মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত ও হতবাক হয়ে পড়েছেন। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি আত্মহত্যার ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” স্থানীয়রা বলেন, পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মানসিক চাপে রাখার পরিবর্তে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে পরিবার ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, অভিমানে কনিকার আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

featured Image
মো: ছিরু মিয়া, বিশেষ প্রতিনিধি  প্রকাশিত: ১০:৫১, ১৮ ই অক্টোবর, ২০২৫   গোপালগঞ্জের মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে অভিমানে আত্মহত্যা করেছে কনিকা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কনিকা আক্তার ওই গ্রামের মোকসেদ মুন্সীর মেয়ে। সে সরকারি মুকসুদপুর কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে কনিকা ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। ফল জানার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও গভীর হতাশায় ভুগছিল কনিকা। একপর্যায়ে শুক্রবার বিকেলে নিজ বাড়ির বাথরুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের সদস্যরা কনিকাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় রঞ্জন বল্লভ তাকে মৃত ঘোষণা করেন। কনিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার, সহপাঠী ও স্থানীয়রা এক মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত ও হতবাক হয়ে পড়েছেন। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি আত্মহত্যার ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” স্থানীয়রা বলেন, পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মানসিক চাপে রাখার পরিবর্তে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে পরিবার ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত