এসিআই মটরসের সোনালিকা ট্রাক্টর নিয়ে কৃষি যান্ত্রিকীকরণে নতুন মাইলফলক
মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি।।
একসঙ্গে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর কৃষকদের হাতে হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম লেখানোর পথে অগ্রসর হলো দেশের কৃষি যান্ত্রিকীকরণে অগ্রদূত এসিআই মটরস। দেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসারের এ উদ্যোগকে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানের দক্ষিণ প্রান্তে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে ট্রাক্টর হস্তান্তরের পাশাপাশি প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই মটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্র্যাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এসিআই মটরসের চিফ বিজনেস অফিসার মো. আসিফ উদ্দীনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জেলার ডিলাররা। সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি।
আয়োজকরা জানান, সোনালিকার সঙ্গে ১৮ বছরের সফল যাত্রায় এসিআই মটরস দেশের কৃষি আধুনিকীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বর্তমানে ট্রাক্টর মার্কেটে প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার ৫০ শতাংশেরও বেশি। এ অর্জন উদযাপনের পাশাপাশি কৃষিতে নতুন উদ্দীপনা সৃষ্টিই তাদের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, কৃষিই দেশের অর্থনীতির মেরুদণ্ড; কিন্তু এখনও এই খাতে পর্যাপ্ত উদ্যম ও উৎসাহের ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের সাফল্য তুলে ধরা এবং কৃষকদের বিশ্বমান প্রতিষ্ঠাই এ রেকর্ড উদ্যোগের বড় উদ্দেশ্য।
এই রেকর্ড যেমন কৃষকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি এক গৌরবময় উপহার, তেমনি দেশের কৃষকদের প্রতিও এসিআই মটরসের শ্রদ্ধা ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
সংস্থা জানায়—ভবিষ্যতেও কৃষকদের উন্নয়ন ও কৃষির আধুনিকায়নের অগ্রযাত্রায় তাদের প্রয়াস অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন