নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

হাইকোর্টের নির্দেশ: ৩০ দিনে মেট্রোরেল নিরাপত্তা তদন্ত প্রতিবেদন

ঢাকা মেট্রোরেলের কাঠামোগত সক্ষমতা ও নিরাপত্তা বিষয়ে একটি স্বাধীন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে বিস্তৃত তদন্ত পরিচালনা করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ গাজী মোঃ নিয়ামুল সজিব

আজ বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিট আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন। রায় বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে।

একই সঙ্গে আদালত একটি রুল জারি করেছেন—নিহত আবুল কালামের পরিবারকে অবিলম্বে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রুলের জবাব দিতে বলা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের।

মেট্রোরেল দুর্ঘটনার প্রেক্ষাপট

এক বছর আগে ঢাকায় মেট্রোরেলের একটি স্তম্ভ থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটেছিল। গত রোববার (২৬ অক্টোবর) আবারও একই ধরনের দুর্ঘটনায় পথচারী আবুল কালাম নিহত হন। ঘটনার পর সরকার তাঁর পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেয় এবং একটি তদন্ত কমিটি গঠন করে।

আদালতে তিনটি পৃথক রিট

এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজন আইনজীবী হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন।

  • সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের আবেদন জানান, যাতে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায় নিরূপণ করা যায়।

  • আইনজীবী তনু হাওলাদার ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চান।

  • আইনজীবী সুমাইয়া বিনতে তানভীর পৃথক আবেদন করে নিহত আবুল কালামের পরিবারকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার এবং মেট্রোরেল আইন সংশোধনের নির্দেশনা চান।

আরও পড়ুনঃ  মেট্রোরেলে নিহত কালামের সন্তানের দায়িত্ব নিলেন বিএনপি নেতা

আজ তিনটি রিট আবেদনের ওপর একসঙ্গে আদেশ দেন আদালত। পরবর্তী আদেশের জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

আদেশের পর আইনজীবী তানভীর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবকাঠামো প্রকৌশলী ও বেসরকারি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটিই হবে সম্পূর্ণ স্বাধীন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন। পাশাপাশি, মেট্রোরেল দুর্ঘটনায় আহত বা নিহতদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে আইন সংশোধনের বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে।

আইনজীবী সুমাইয়া বিনতে তানভীর বলেন, মেট্রোরেল আইন ২০১৫-এর ২৫ ধারায় ক্ষতিপূরণের বিধান থাকলেও ২০১৬ সালের বিধিমালায় কোনো নির্দিষ্ট পরিমাণ বা পদ্ধতি উল্লেখ নেই। এ কারণেই তিনি ক্ষতিপূরণ সংক্রান্ত বিধান সংযোজন ও আইনি সংশোধনের নির্দেশনা চেয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হাইকোর্টের নির্দেশ: ৩০ দিনে মেট্রোরেল নিরাপত্তা তদন্ত প্রতিবেদন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত