নজর বিডি
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতল সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনতা বহুমুখী সমবায় সমিতির অধ্যক্ষ গোলাম আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল আমিন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. হেকমত আলী, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপজেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কুলবাড়িয়া চিংড়ি চাষী পানি ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতির কৃষ্ণপদ জর্দ্দার, জনতা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল, মাধবকাটি সমবায় সমিতির সভাপতি দীপংকর মণ্ডল, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, মৃণাল গাইন প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন থুকড়া নবরূপ আদর্শ বহুমুখী সমবায় সমিতির সদস্য বিপন্ন কুমার মণ্ডল।

ডুমুরিয়া, সমবায়-দিবস, খুলনা, উপজেলা-প্রশাসন, সমবায়-আন্দোলন, স্থানীয়-উন্নয়ন

সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে সমবায়ের ঐতিহ্য দীর্ঘদিনের। উনবিংশ শতাব্দীর গোড়ায় ইংল্যান্ডে সমবায় আন্দোলনের সূচনা হলেও এর আধুনিক রূপ প্রতিষ্ঠিত হয় ১৮৪৪ সালে রচডেল শহরে ২৮ জন শ্রমিকের উদ্যোগে গঠিত ‘রচডেল অগ্রণীদের সমবায় সমিতি’র মাধ্যমে। উপমহাদেশে প্রথম সমবায় কার্যক্রম শুরু হয় ১৯০৪ সালে তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কার্জনের উদ্যোগে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ১৩(খ) অনুচ্ছেদে সমবায়কে মালিকানার অন্যতম খাত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশের প্রত্যেক ইউনিয়নে সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং কৃষি উপকরণ পেয়ে থাকেন।

বর্তমানে কৃষি, মৎস্য, ইক্ষু, দুগ্ধ, তাঁত, হস্তশিল্প, মৃৎশিল্প, চামড়া, আবাসন, মৌচাষসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃত। প্রায় পৌনে দুই লাখ সমবায় সমিতিতে এক কোটিরও বেশি সদস্য যুক্ত হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত