নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

আবারো দাম কমলো এলপিজির

আবারো দাম কমলো এলপিজির
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।   স্টাফ রিপোর্টার- গাজী মো: নিয়ামুল ইসলাম নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই নতুন এই দর কার্যকর হবে। একই সঙ্গে কমানো হয়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা, যা আগের মাসে ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা। রোববার বিকেলে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। এর আগে, গত অক্টোবর মাসেও এলপিজির দাম কমানো হয়েছিল। তখন ২৯ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৪১ টাকা। একই সময়ে অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়েছিল। এই নিয়ে টানা দুই মাস এলপিজি ও অটোগ্যাসের দাম হ্রাস পেলো, যা আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামের পতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে বিইআরসি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আবারো দাম কমলো এলপিজির

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

featured Image
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।   স্টাফ রিপোর্টার- গাজী মো: নিয়ামুল ইসলাম নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই নতুন এই দর কার্যকর হবে। একই সঙ্গে কমানো হয়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা, যা আগের মাসে ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা। রোববার বিকেলে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। এর আগে, গত অক্টোবর মাসেও এলপিজির দাম কমানো হয়েছিল। তখন ২৯ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৪১ টাকা। একই সময়ে অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়েছিল। এই নিয়ে টানা দুই মাস এলপিজি ও অটোগ্যাসের দাম হ্রাস পেলো, যা আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামের পতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে বিইআরসি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত