নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

জয়পুরহাটে আগাম আলু চাষে বৃষ্টির আঘাতে চাষিদের মাথায় হাত

জয়পুরহাট প্রতিনিধিঃ  মোস্তাফিজুর রহমান    টানা তিনদিনের বৃষ্টিতে জয়পুরহাট জেলার আগাম আলু চাষীরা পড়েছেন চরম বিপদে। ইতোমধ্যেই অনেক জমি পানির নিচে তলিয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে আগাম রোপণ করা আলুর বীজ। ফলে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। জেলার পাঁচবিবি, আক্কেলপুর, কালাই, ক্ষেতলালসহ বিভিন্ন এলাকায় আগাম আলুর আবাদ করা হয়েছিল ব্যাপক আশায়। গত মৌসুমে ভালো দাম না পেলেও কৃষকেরা ভেবেছিলেন, এবার আগাম আলু তুলে লাভবান হবেন। কিন্তু আকস্মিক ও দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে সেই আশা এখন ধূলিসাৎ হওয়ার পথে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, অনেক কৃষক কোমর পানি ও কাদার ভেতর থেকে পচে যাওয়া আলুবীজ সংগ্রহ করার চেষ্টা করছেন। কেউ কেউ পুনরায় জমি প্রস্তুত করে আবার রোপণ করতে চাইলেও বীজ পচে যাওয়ায় সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। সদর উপজেলা সাহাপুর গ্রামের আলুচাষী নূর আফতাব বলেন, “পাঁচ বিঘা জমিতে আগাম আলু দিয়েছিলাম। এখন একেবারে নষ্ট। জমি থেকে আলুবীজ তুলেও দেখি পচে গেছে।” একই অভিযোগ এলাকার আরও অনেক কৃষকের। তারা জানান, বৃষ্টির পানি নামার কোনো ব্যবস্থা না থাকায় দ্রুত জলাবদ্ধতা সৃষ্টি হয়। কৃষকদের দাবি, সরকারি সহায়তা এবং ক্ষয়ক্ষতির তালিকা করে দ্রুত পুনঃরোপণের ব্যবস্থা না হলে তাদের এই মৌসুমটি পুরোপুরি ক্ষতিতে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপ- পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম জানান, আমরা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা করছি। কৃষকদের পাশে থাকব এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাটে আগাম আলু চাষে বৃষ্টির আঘাতে চাষিদের মাথায় হাত

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

featured Image
জয়পুরহাট প্রতিনিধিঃ  মোস্তাফিজুর রহমান    টানা তিনদিনের বৃষ্টিতে জয়পুরহাট জেলার আগাম আলু চাষীরা পড়েছেন চরম বিপদে। ইতোমধ্যেই অনেক জমি পানির নিচে তলিয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে আগাম রোপণ করা আলুর বীজ। ফলে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। জেলার পাঁচবিবি, আক্কেলপুর, কালাই, ক্ষেতলালসহ বিভিন্ন এলাকায় আগাম আলুর আবাদ করা হয়েছিল ব্যাপক আশায়। গত মৌসুমে ভালো দাম না পেলেও কৃষকেরা ভেবেছিলেন, এবার আগাম আলু তুলে লাভবান হবেন। কিন্তু আকস্মিক ও দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে সেই আশা এখন ধূলিসাৎ হওয়ার পথে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, অনেক কৃষক কোমর পানি ও কাদার ভেতর থেকে পচে যাওয়া আলুবীজ সংগ্রহ করার চেষ্টা করছেন। কেউ কেউ পুনরায় জমি প্রস্তুত করে আবার রোপণ করতে চাইলেও বীজ পচে যাওয়ায় সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। সদর উপজেলা সাহাপুর গ্রামের আলুচাষী নূর আফতাব বলেন, “পাঁচ বিঘা জমিতে আগাম আলু দিয়েছিলাম। এখন একেবারে নষ্ট। জমি থেকে আলুবীজ তুলেও দেখি পচে গেছে।” একই অভিযোগ এলাকার আরও অনেক কৃষকের। তারা জানান, বৃষ্টির পানি নামার কোনো ব্যবস্থা না থাকায় দ্রুত জলাবদ্ধতা সৃষ্টি হয়। কৃষকদের দাবি, সরকারি সহায়তা এবং ক্ষয়ক্ষতির তালিকা করে দ্রুত পুনঃরোপণের ব্যবস্থা না হলে তাদের এই মৌসুমটি পুরোপুরি ক্ষতিতে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপ- পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম জানান, আমরা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা করছি। কৃষকদের পাশে থাকব এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত